সর্বশেষ
Loading breaking news...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা: বাঁধভাঙা উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল (ইংলিশ মিডিয়াম)-এ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ‘এনুয়াল স্পোর্টস ২০২৬’। দিনভর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল স্কুল প্রাঙ্গণ। কঠোর শৃঙ্খলা আর ক্রীড়াচর্চার উদ্দীপনায় এক ভিন্ন মাত্রা পায় এই আয়োজন, যা শিক্ষার্থীদের পড়াশোনার একঘেয়েমি কাটিয়ে নতুন উদ্যমে উজ্জীবিত করে।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল নাজাহ্ সালাওয়াত আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। শিক্ষার্থীরা সুশৃঙ্খল র‍্যাম্প প্রদর্শনের মাধ্যমে তাদের ঐক্য ও আত্মবিশ্বাসের পরিচয় দেয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

শারীরিক কসরতে তাক লাগাল শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি তাদের বিশেষ দক্ষতাও প্রদর্শন করে। শিক্ষার্থীদের ‘সেলফ ডিফেন্স’ (আত্মরক্ষা) ও ‘কুংফু’ প্রদর্শনী উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়। এছাড়াও, মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক এই পরিবেশনা অনুষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ উৎসবে রূপ দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় শেখ মুরছালিন। তার উপস্থিতি শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে সুস্থ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন OxfordAQA-এর বাংলাদেশ ও নেপাল অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা এবং ব্রিটিশ কাউন্সিলের (ইংলিশ এন্ড এক্সামিনেশনস)-এর অ্যাকাউন্ট ম্যানেজার সাঈদ ফাহিম ফয়সাল।

বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ‘এনুয়াল স্পোর্টস ২০২৬’ একটি স্মরণীয় ক্রীড়া উৎসবে পরিণত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন