সাবেক এমপি ও আ.লীগ নেতা জোয়াহেরুল ইসলাম কলকাতায় মারা গেলেন
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জোয়াহেরুল ইসলাম। গতকাল শুক্রবার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ।
গতকাল শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের শত প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাতে তাঁর মরদেহ হাসপাতালেই রাখা হয় এবং পরবর্তীতে সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইনি জটিলতা ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
হাসপাতালের চারদেয়ালে মৃত্যুর সঙ্গে লড়াই
কলকাতার দমদমে অবস্থিত ‘ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড’-এ দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত এক সপ্তাহ ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।গতকাল শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের শত প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাতে তাঁর মরদেহ হাসপাতালেই রাখা হয় এবং পরবর্তীতে সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ আগস্টের পর দেশত্যাগ ও শেষ গন্তব্য
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই লোকচক্ষুর অন্তরালে ছিলেন পেশায় আইনজীবী এই নেতা। জানা যায়, সে সময়েই তিনি দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তাঁর স্ত্রীও মেডিকেল ভিসায় সেখানে যান।আইনি জটিলতা ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।