ম্যানচেস্টার ইউনাইটেডকে ১৬ মিলিয়ন পাউন্ডের ধাক্কা: অ্যামুরিকে বরখাস্তের জেরে বড় আর্থিক ক্ষতি
ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে পরিবর্তনের ঝড় নতুন কিছু নয়। তবে পর্তুগিজ কোচ রুবেন অ্যামুরিকে বরখাস্ত করার সিদ্ধান্তটি ক্লাবের রাজকোষে যে বড়সড় ধস নামাবে, সেই আশঙ্কা আগে থেকেই ছিল। অবশেষে সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিল। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি নিশ্চিত করেছে যে, মেয়াদের অনেকটা সময় বাকি থাকতেই অ্যামুরিকে ছাঁটাই করার ফলে তাদের ক্ষতিপূরণ বাবদ গুনতে হয়েছে ১ কোটি ৬০ লাখ পাউন্ডের বিশাল অঙ্ক। এই ঘটনা ক্লাবের আর্থিক স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
যদিও ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ক্লাবটি ৩ কোটি ২৬ লাখ পাউন্ড লাভের মুখ দেখেছিল, তবে কোচ ছাঁটাইয়ের এই বিপুল খরচ সেই আনন্দের রেশ অনেকটাই কমিয়ে দিয়েছে। সমর্থকরাও এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যেখানে অনেকে এটিকে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখলেও, কেউ কেউ বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির কারণে ক্লাবের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন।
২০১৪ সালে ডেভিড ময়েস মাত্র আট মাস টিকে ছিলেন, তারপর অ্যামুরিই হলেন সবচেয়ে কম সময় স্থায়ী কোচ। তার অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৩টি ম্যাচে ইউনাইটেড জয় পেয়েছে মাত্র ২৫টিতে। ছাঁটাই হওয়ার পর থেকে অ্যামুরি অবশ্য এই বিচ্ছেদ নিয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, যা এই ঘটনার রহস্য আরও বাড়িয়ে তুলেছে।
হঠকারী সিদ্ধান্ত নাকি অনিবার্য পরিণতি?
ব্যর্থতার চোরাবালি থেকে ইউনাইটেডকে টেনে তোলার স্বপ্ন দেখিয়ে ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণ করেছিলেন অ্যামুরি। কিন্তু সেই আশার বেলুন ফাটতে খুব বেশি সময় লাগেনি। দলকে কাঙ্ক্ষিত ছন্দে ফেরাতে তিনি যেমন ব্যর্থ হয়েছেন, তেমনি গত ৪ জানুয়ারি ক্লাব কর্তাদের প্রকাশ্যে কড়া ভাষায় সমালোচনা করে পরিস্থিতি আরও জটিল করে তোলেন। ঠিক তার পরদিন, অর্থাৎ ৫ জানুয়ারি তাকে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও এত দ্রুত তাকে সরিয়ে দেওয়ায় ক্লাবের আর্থিক ক্ষতির পরিমাণ আকাশচুম্বী হয়েছে।যদিও ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ক্লাবটি ৩ কোটি ২৬ লাখ পাউন্ড লাভের মুখ দেখেছিল, তবে কোচ ছাঁটাইয়ের এই বিপুল খরচ সেই আনন্দের রেশ অনেকটাই কমিয়ে দিয়েছে। সমর্থকরাও এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যেখানে অনেকে এটিকে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখলেও, কেউ কেউ বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির কারণে ক্লাবের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিপুল অর্থের শ্রাদ্ধ ও ব্যর্থতার খতিয়ান
ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে অ্যামুরি অধ্যায়টি একটি অত্যন্ত ব্যয়বহুল কিন্তু ব্যর্থ প্রকল্প হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই কোচকে দলে ভেড়াতে শুরুতে তার সাবেক ক্লাব বেনফিকাকে ১ কোটি ১০ লাখ পাউন্ড দিতে হয়েছিল ইউনাইটেডকে। এর আগে এরিক টেন হাগকে ছাঁটাই করতেও খরচ হয়েছিল ১ কোটি ৪ লাখ পাউন্ড। সব মিলিয়ে অ্যামুরির পেছনে ইউনাইটেডের মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৭৩ লাখ পাউন্ড।২০১৪ সালে ডেভিড ময়েস মাত্র আট মাস টিকে ছিলেন, তারপর অ্যামুরিই হলেন সবচেয়ে কম সময় স্থায়ী কোচ। তার অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৩টি ম্যাচে ইউনাইটেড জয় পেয়েছে মাত্র ২৫টিতে। ছাঁটাই হওয়ার পর থেকে অ্যামুরি অবশ্য এই বিচ্ছেদ নিয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, যা এই ঘটনার রহস্য আরও বাড়িয়ে তুলেছে।