সর্বশেষ
Loading breaking news...

কেনডি পরিবারের নতুন মুখকে 'অস্ত্র' দিলেন পেলোসি: নিউ ইয়র্কের মহারণে জোরদার প্রবেশ জ্যাক শ্লসবার্গের

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

মার্কিন রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্রের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি, এবার কেনেডি পরিবারের নতুন প্রজন্মকে প্রকাশ্যে সমর্থন জানাতে চলেছেন। ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী জ্যাক শ্লসবার্গ— যিনি কিংবদন্তি প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতি— তাঁর নির্বাচনী প্রচারণায় পেলোসির এই সমর্থন নিঃসন্দেহে এক বিশাল শক্তি যোগাল। প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস সূত্র মারফত এই চাঞ্চল্যকর খবরটি প্রকাশ করেছে।

শ্লসবার্গ বর্তমানে নিউ ইয়র্ক সিটির অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসনে ডেমোক্র্যাট মনোনয়নের জন্য লড়ছেন। তাঁর এই লড়াইয়ে পেলোসির মতো নেত্রীর আশীর্বাদ প্রাপ্তি রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে। কেনেডি পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব এবং পেলোসির মতো শক্তিশালী নেত্রীর সমর্থন— এই দুইয়ের মিশেলে শ্লসবার্গের প্রচারণার গতি বহুলাংশে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

রুদ্ধশ্বাস আসনের পটভূমি: টাইম্‌স স্কোয়ার থেকে জাতিসংঘ পর্যন্ত

যে আসনটিতে শ্লসবার্গ প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকার মধ্যেই পড়ে নিউ ইয়র্ক সিটির অন্যতম প্রধান কেন্দ্রসমূহ— যেমন টাইমস স্কোয়ার, সেন্ট্রাল পার্ক, এম্পায়ার স্টেট বিল্ডিং এবং জাতিসংঘ সদর দপ্তর। এই কেন্দ্রে মনোনয়নের দৌড়ে ডেমোক্র্যাট শিবিরের বহু নেতা সক্রিয় থাকলেও, এখনো পর্যন্ত কোনো প্রার্থী পেলোসির মতো প্রভাবশালী ব্যক্তিত্বের সমর্থন পাননি। ফলে, এই পরিস্থিতিতে পেলোসির সমর্থন পাওয়া শ্লসবার্গকে অন্যদের চেয়ে অনেক এগিয়ে রাখল।

পেলোসির বিবৃতি: ‘দেশের জন্য এই নেতা অপরিহার্য’

খবরে প্রকাশ, নিউ ইয়র্ক টাইমসের হাতে এমন একটি বিবৃতি এসেছে, যেখানে পেলোসি প্রকাশ্যে শ্লসবার্গের প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, “শ্লসবার্গের প্রার্থিতা দেশজুড়ে ডেমোক্র্যাটদের বিজয় নিশ্চিত করতে সহায়ক হবে।” পেলোসি আরও যোগ করেন, “এটি দেশের জন্য এক সন্ধিক্ষণ। যখন রাজনীতিতে সাধারণ মানুষের বিশ্বাস তলানিতে ঠেকেছে এবং সরকারের প্রতি আস্থা নড়বড়ে, ঠিক তখনই এমন নেতার প্রয়োজন।”

রাজনৈতিক উল্লাস: ‘পেলোসি আমার হিরো’

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ন্যান্সি পেলোসি আগামী রোববার আনুষ্ঠানিকভাবে এই সমর্থন ঘোষণা করতে পারেন। এদিকে, শ্লসবার্গ নিজেও পেলোসির সমর্থনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি পেলোসিকে তাঁর ‘হিরো’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “তাঁর এই সমর্থন আমার জন্য এক বিশেষ উদ্দীপনার রসদ।”

আরও পড়ুন