সর্বশেষ
Loading breaking news...

দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের সর্বশেষ নির্দেশ

রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ মার্চ দিন ধার্য করা হয়েছে। এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন আদালত এবং ওই দিনই তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি আসামি টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত সেই আবেদনটি মঞ্জুর করেন। অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল এই মামলাটি দায়ের করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট দখল করেন এবং পরবর্তীতে তা রেজিস্ট্রি করে নেন। গত বছরের জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান মামলার তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলেন।

মামলার পূর্ববর্তী প্রেক্ষাপট

তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় টিউলিপ ও মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। উল্লেখ্য, এর আগে প্লট বরাদ্দে জালিয়াতির আলাদা তিনটি মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড হয়েছে।

আরও পড়ুন