সর্বশেষ
Loading breaking news...

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আটকে পড়া ক্রিকেটারদের জন্য বিশেষ বিমান আইসিসির

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

টি-টোয়েন্টি বিশ্বকাপ সমাপ্তির পথে থাকলেও, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে ভারত ছাড়তে পারছিলেন না ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে ওই অঞ্চলের আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় তারা কার্যত আটকে পড়েন। অবশেষে আইসিসির হস্তক্ষেপে চলতি সপ্তাহেই তাদের ফেরার ব্যবস্থা করা হয়েছে।

সংঘাতের জেরে বিমান চলাচল বিঘ্নিত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পদক্ষেপের জবাবে ইরান পাল্টা হামলা শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যের আকাশপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এর সরাসরি প্রভাব পড়ে ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপর। সেমিফাইনাল ও সুপার এইট থেকে বিদায় নেওয়া দলগুলো নিজ দেশে ফেরার টিকিট ও নিরাপদ রুট খুঁজে পাচ্ছিল না, যার ফলে তারা ভারতেই অবস্থান করতে বাধ্য হন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হওয়া ইংল্যান্ড দল শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে সরাসরি লন্ডনের উদ্দেশে রওনা হবে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটাররা কলকাতা থেকে একটি চার্টার্ড ফ্লাইটে ভারত ত্যাগ করবেন বলে নিশ্চিত করেছে আইসিসি।

দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ দল প্রথমে জোহানেসবার্গে যাবে এবং সেখান থেকে অ্যান্টিগার পথে রওনা হবে। দক্ষিণ আফ্রিকা দলের একটি অংশ সরাসরি নিউজিল্যান্ডে যাবে, যেখানে আগামী ১৫ মার্চ থেকে তাদের একটি সিরিজ খেলার কথা রয়েছে। গত ১ মার্চ টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ দল কলকাতায় অবস্থান করছিল।

টানা ছয় দিন কলকাতায় আটকে থাকার পর ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি সামাজিক মাধ্যমে তার ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে, রবিবার আহমেদাবাদে ভারত ও নিউজিল্যান্ডের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বিশ্বকাপের। ফাইনালের পর পরিস্থিতির আরও উন্নতি হবে এবং বাকি সব দলের ফিরে যাওয়াও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন