বিশ্বজুড়ে প্রকাশিত হলো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য রবিন রাফানের চতুর্থ বই
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও এআই প্রশিক্ষক রবিন রাফানের চতুর্থ বই “এআই পাওয়ার্ড কন্টেন্ট ক্রিয়েটর” প্রকাশিত হয়েছে। বইটি মূলত মোবাইল-ভিত্তিক ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া কনটেন্ট প্রোডাকশন এবং এআই সহায়ক কনটেন্ট উন্নয়ন পদ্ধতি নিয়ে রচিত একটি কাঠামোবদ্ধ নির্দেশনামূলক গ্রন্থ। ডিজিটাল যুগে নতুনদের দক্ষতা বৃদ্ধিতে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বইমেলায় ও বিশ্ববাজারে প্রাপ্যতা
অমর একুশে বইমেলায় বর্ষাদুপুর প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মেলায় আগত তরুণ কন্টেন্ট ক্রিয়েটর এবং প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বইটি ইতিমধ্যে সাড়া ফেলেছে। পাশাপাশি আন্তর্জাতিক পাঠকদের সুবিধার্থে বইটির ইংরেজি সংস্করণও বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে।
বইটিতে ইউটিউব কেন্দ্রিক ভিডিও এডিটিং অ্যাপ ‘ইউটিউব ক্রিয়েট’, ‘ইন্সটাগ্রাম এডিট’ অ্যাপ ব্যবহার করে শর্ট-ফর্ম ভিডিও প্রোডাকশন, ক্যাপকাট (CapCut)–এর পূর্ণাঙ্গ টিউটোরিয়াল, থাম্বনেইল ডিজাইন, নিশ-ভিত্তিক ব্র্যান্ডিং এবং প্ল্যাটফর্ম-সংবেদনশীল কনটেন্ট উপস্থাপনা নিয়ে বিস্তারিত গাইডলাইন অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি আধুনিক কন্টেন্ট তৈরির এক পূর্ণাঙ্গ প্যাকেজ।
মোবাইল দিয়ে পেশাদার কাজ
বইটির লক্ষ্য হলো একজন কনটেন্ট ক্রিয়েটর যেন নিজস্ব মোবাইল ডিভাইস ব্যবহার করেই প্রফেশনাল মানের ভিডিও তৈরি, এডিটিং, থাম্বনেইল ডিজাইন এবং প্ল্যাটফর্মভিত্তিক প্রকাশনা কৌশল আয়ত্ত করতে পারেন। এটি কন্টেন্ট তৈরির প্রক্রিয়াকে সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলবে।
প্রকাশনা সংস্থা বর্ষাদুপুর প্রকাশন ও স্টুডেন্ট ওয়েজ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশফিকুল্লাহ বলেন, “বর্তমান সময়ে কনটেন্ট ক্রিয়েশন ও এআই-ভিত্তিক দক্ষতা উন্নয়নের চাহিদা দ্রুত বাড়ছে। রবিন রাফানের এই বইটি দেশীয় বাজারে ইতোমধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ইংরেজি সংস্করণ প্রকাশের মাধ্যমে বৈশ্বিক পাঠকরাও এখন সরাসরি এ বই থেকে উপকৃত হতে পারবেন বলে আমরা আশাবাদী।”